আঁধারের শঙ্কা !

আঁধারের শঙ্কা !  
             -আ,ফ, ম, ইকবাল॥

একটা সময় ছিল- 
আঁধারের শঙ্কায় 
ভীত হয়ে পড়তো মানুষ  
সবাই একে নিয়তি বলে মেনে নিত;  

তখনও কিছু জেদি লোক ছিল  
ভীষন বেপরোয়া 
তারা বলতো-  
নিঝুম আঁধারে আঁধারের গান গেয়ে    
তবেই আলোকের অঙ্গনে পৌঁছা যায়। 

তিমির আঁধারে যারা 
গান গেয়ে রশ্মিকে কাছে টেনে নেয়  
আঁধারের শঙ্কা বলে 
তারাই চিহ্নিত হয়ে রয় চিরকাল। 
                      ১৯ জুন, ২০২৬। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।