শেষ হয় যুদ্ধবিরাম, যুদ্ধ কখনও নয় !
শেষ হয় যুদ্ধবিরাম, যুদ্ধ কখনও নয় ! আ, ফ, ম, ইকবাল॥ এটাই সত্য, এটাই বাস্তবতা শেষ হয় যুদ্ধবিরাম, যুদ্ধ কখনও নয়। যুদ্ধ লেগেই আছে থাকবেও থাকা চাই- কেন ? যুদ্ধবিগ্রহ লেগে থাকা চাই যে যুদ্ধে মরবে মানুষ হাজারে হাজার মরবে লাখ লাখ তারপরও লিখা হবেনা কোনো এফআইআর জুড়তে হবেনা কারো সামনে হাত খুশ করতে হবেনা পুলিশের কোনো বাবুকে- চুকে যাবে সব হত্যার নিমেষে দায়ভার ! পড়বে মিসাইল একেরপর এক বসতবাড়ির ছাদে হাসপাতাল স্কুল কলেজে ছটফট করে মরবে মানুষ নেই কারও দায়ভার নেই তাড়া ওষুধপত্র অক্সিজেন সিলিন্ডারের বেচে যাবে এক্সচ্যাকার গড়ে তোলা হবে নতুন রিয়্যাল এস্টেট নতুন পুল সড়ক শানদার ! লড়াই চলতে থাক দুড়ুম দাড়ুম যতটা আছে সামর্থ্য যার আসছেনা যতক্ষণ কেউ যুদ্ধবিরামের মোয়া লয়ে দুই হাতে- জ্বলুক ততক্ষন বস্...