দৃষ্টিকোণ.......
দৃষ্টিকোণ.......
আ, ফ, ম, ইকবাল॥
কাননে ফোটে ফুল
কাঁটার বিনুনি মাঝে
সকালে চুম্বনে মত্ত দম্পতি
মতান্তরে ভিন্নদিকে চায় সাঁজে।
স্বদেশ আমার বিধানে ভরপুর
সমাজকে কোনোটি রাখে জোড়ে
দ্বিচারিতা হয় প্রকট কোথাও
সুগঠিত সমাজকে দেয় তোড়ে !
জননেতা হয় কেহ কেহ
সত্যনিষ্ট আদর্শ চরিত্রবান
নোটের ভারে হারিয়ে যায় কারও
মানবিক স্বত্ত্বা বিবেক-জ্ঞান।
নিজের বিবেক আপন ভাবনা
নাগরিক করতে হবে সঠিক প্রয়োগ
মানুষ পরিচয়ে দাঁড়াতে হবে
মানুষের পাশে- ত্যাজি আত্মভোগ।
চোখ বুজে বিশ্বাস করার
কাউকে পেলে না বলে কি তাই
নিজেও অন্ধ হয়ে রবে
সুমুখে আঁখি খুলে তাকাবে না ভাই ?
Comments
Post a Comment