Posts

Showing posts from 2024

সকল লড়াইয়ের যখন অন্ত হবে ......

সকল লড়াইয়ের যখন অন্ত হবে ......                      - আ, ফ, ম, ইকবাল॥ একদিন সকল লড়াইয়েরই হবে অন্ত  এটাই নিয়তি, এটাই প্রকৃতি  কেননা-  না কোনো লড়াকু বেঁচে রইবে  না লড়াইয়ের কোনো উপলক্ষ।    মানুষের ভিড়  একে অপরের বলি চড়িয়ে  আপন কর্তব্য পথে  এক সন্ধ্যায় হারিয়ে যাবে। সকল নৃশংসতাকে  আহুতি দেবার পর  যেটুকু বেঁচে রইবে-   একখানা বাতাশা মাত্র  গলতে থাকবে দ্বিপ্রহরের  অগ্নিঝরা রৌদ্রাতপে।  বিজনে,  পরিত্যাক্ত দালানের ছায়ে  দাঁড়িয়ে থাকবো  কবরস্থানের পাশ দিয়ে  নিঝুম বয়ে চলা নদীর পাড়ে  ক্ষুৎপিপাসা নিবারণের জন্য। সেই দিনও  বেঁচে রইবে একফালি প্রেম  লৌকিক অলৌকিক জগতের  মাঝখানে-  ঊর্ণনাভ লতিকার মত   বেঁধে রাখবে আড়ষ্ট বন্ধনে  আজ যেমন  তোমার আমার মাঝে  অঙ্কিত হয়ে আছে একটি রেখা  প্রগাঢ় দূরত্বের পরও ! ভঙ্গুর দালানকোঠার ছায়া  তপ্ত তপন তাপন থেকে  নিষ্কৃতি দিতে পারবে কি না ...

দেউলিয়াপনা.......

দেউলিয়াপনা.......                       আ, ফ, ম,  ইকবাল॥  নদী থেকে চাই জল-  না, জল নয় বালু চাই শুধু,   পাহাড় থেকে ওষধি বৃক্ষ ?  না, চাই শুধু পাথরের চাঁই !  গাছপালা থেকে ছায়া অক্সিজেন  না, কেবল কাঠের প্রয়োজন।    খামার থেকে অন্ন শষ্য ?  চাই শুধু অর্থকরী ফসল।    তুলে নেয়া হয়ে গেছে বালুকা  খোদাই হয়েছে পাথর  কাটা হয়ে গেছে সমুহ বৃক্ষ  ভেঙে গেছে নদী পাহাড়ের যত বাঁধ !   বালুকায় হয়েছে পাকা সড়ক নির্মাণ  পাথরের প্লিন্থের উপর দাঁড়িয়ে  সুরম্য যত অট্টালিকা  খোদাই করা কাঠের বাহারি দরজা জানালা-  তারপর উদাম পরিবেশে  পাগলের প্রায় ঘোরাঘুরি শুধু !   মৃত কুয়োয় উঁকি মেরে  তাকিয়ে শুকনো নদীর ছবি   মাথার উপর সুর্যকিরণ লয়ে  ঝোপঝাড় খুঁজে খুঁজে হয়রান  এমনি করে ছায়াহীন  সকাল সন্ধ্যা হয়ে যায় !   ঘরে ফিরে চেয়ে দ...

বিবিধের মাঝে ঐক্য ........

বিবিধের মাঝে এক্য .....               আ, ফ, ম,  ইকবাল॥                হিন্দু-মুসলিম ঝগড়া ছাড়ো  প্রেমের পথে আগে বাড়ো।   মানবতা হোক সপথ সবার  হিংসুটে হয়ে করোনা জীবন বেকার।  ফুটলে ফুল ছড়াবে সৌরভ  ফোটার আগে নষ্ট করোনা আত্মগৌরব।   প্রেম ভালবাসা অমূল্য রতন   প্রেমের আবহে জুড়ো প্রীতির বন্ধন।  ছিন্ন টুকরো করে যত জখম তৈরি   নিজেদের রাখো জুড়ে- কেন হচ্ছো বৈরী ?  বিবিধের মাঝে ঐক্য- এই মোদের পরিচয়  যত ভেদাভেদ ছিন্ন ভাবনা- হোক সব ক্ষয়। 

দৃষ্টিকোণ.......

দৃষ্টিকোণ.......             আ, ফ, ম,  ইকবাল॥              কাননে ফোটে ফুল  কাঁটার বিনুনি মাঝে  সকালে চুম্বনে মত্ত দম্পতি  মতান্তরে ভিন্নদিকে চায় সাঁজে।  স্বদেশ আমার বিধানে ভরপুর   সমাজকে কোনোটি রাখে জোড়ে  দ্বিচারিতা হয় প্রকট কোথাও  সুগঠিত সমাজকে দেয় তোড়ে ! জননেতা হয় কেহ কেহ  সত্যনিষ্ট আদর্শ চরিত্রবান  নোটের ভারে হারিয়ে যায় কারও   মানবিক স্বত্ত্বা বিবেক-জ্ঞান।  নিজের বিবেক আপন ভাবনা  নাগরিক করতে হবে সঠিক প্রয়োগ  মানুষ পরিচয়ে দাঁড়াতে হবে মানুষের পাশে- ত্যাজি আত্মভোগ।   চোখ বুজে বিশ্বাস করার  কাউকে পেলে না বলে কি তাই  নিজেও অন্ধ হয়ে রবে   সুমুখে আঁখি খুলে তাকাবে না ভাই ? 

MANIPUR VIOLENCE..,

MANIPUR VIOLENCE !             -A. F. M. Ekbal.  A mother puts  All her body heat    On the dear child   And he   Becomes a devil   To scratch someone's body...  Don't he remembers   His mother's body-blood   That flows from the chest  How dare he forgets  The mother's slap   Which used to get  On biting the teeth !  How shameless  The spoilt child is !  Growing a man  Lies the childhood...  Forgets everything !  Ye, the man  In Manipur and everywhere  How your mercilessness  Wakes up  Seeing a body  Makes it bloody  Embarrassing  Your mother's tenacity  Embarrassing all her Mamta  And her love too...                28-07-2023.