মরণ কথা
মরণ কথা -আ,ফ,ম, ইকবাল॥ মৃত্যুকে কেউ করে ভয় মৃত্যুকে কেউ করে জয় মৃত্যু নিয়ে নেই কভু কারো সংশয়। মৃত্যুর ধরণ হয় ভিন্ন ভিন্ন মৃত্যু করে সকল বন্ধন ছিন্ন মৃত্যু চির শ্বাশ্বত সত্য চিরঞ্জীব অব্যয়। মৃত্যুর উপর নেই কারো হাত মৃত্যুর দ্বার উন্মুক্ত দিবস রাত মৃত্যু জানেনা কেউ কার কোথায় হয়। মৃত্যুটা তবে কেন হয় ? কেনই বা তবে জন্ম হয়? মৃত্যুই শেখায় জীবনকে করতে সঞ্চয়! মৃত্যু চির ভেদাভেদ হীন মৃত্যু সদা অম্লান অমলিন মৃত্যুর স্বাদ সবাইকে চাটতেই হয়। মৃত্যু তোমার করো স্বার্থক মৃত্যুই জীবনের নিয়ন্ত্রক স্বার্থক মৃত্যুতে হয় জীবন চির বাঙ্ময়। মৃত্যুর আগে যে শিখেছে মরণ মৃত্যুর পর জগত তারে করে স্মরণ মৃত্যুর মাধ্যমে মানব হয়ে উঠে মৃত্যুঞ্জয় ! ২৪-০৮-২০২২।