মানবতার সওগাত।

মানবতার সওগাত ॥ 
            -আ, ফ, ম,  ইকবাল॥ 
            
আজো ফুটে ধরণীতে শতশত ফুল 
আজও ধরে ডালে ডালে ফলের মুকুল 
আজও বয় মৃদু বায়ু চিত্ত করে আকুল 
মানুষেরই মাঝে শুধু কেন এতো ভুল ! 

উঠে রবি নিত্য করে আলো পূর্বাকাশ 
শিশিরের সাথে খেলে কচি দূর্বাঘাস 
স্বচ্ছ প্রভাত বায়ু করে নির্মল শ্বাস প্রশ্বাস 
মানুষেরই মাঝে শুধু কেন এতো হা-হুতাশ !  

গ্রহ তারা রবি শশী চলে নিজ ছন্দে 
নীলাকাশে উড়ে পাখি চিত্ত-আনন্দে 
বিধির বিধান চলমান জগতের রন্ধ্রে রন্ধ্রে 
মানুষই কেন শুধু জড়িয়ে পরস্পর দ্বন্দ্বে ?  

কোথা গেল ভালোবাসা প্রেমের বন্ধন 
নয় কি মানুষ আজ আর মানব-নন্দন 
না জানি কেমনে হলো এই ছন্দপতন 
মানুষের লাগি মানুষ আজ করছে ক্রন্দন ! 

এসো ভাই প্রেমডোরে ধরি হাতে হাত 
আবাহন করি নব প্রেমময় প্রভাত 
মানুষ হয় ভাবি মানুষের তরে দিবসরাত 
রচে যাই মানুষের তরে মানবতার সওগাত ॥
                                       ০১-০৪-২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।