সংকল্প

   * সংকল্প । * 
         -আ,ফ,ম,  ইকবাল॥ 
  
জীবনটা যে সময়ের মেহমান 
নেই কেন ইকবাল সেই ধ্যান 
পরতে পরতে ভরপুর প্রেম- 
এই হলো তার বাস্তব পরিজ্ঞান। 

এই ধরণীর হরেক প্রান্ত 
আলোক আশ্বাসে ভরপুর 
কে বলেছে জিন্দা লাশ মোরা 
জ্যান্ত দেহেই আত্মার অবস্থান- 
এটাই তো পারম্পরিক দস্তুর! 

যারাই এসেছে করছে বসবাস 
এই ভুবন ভুলানো ভূমির 'পরে 
এসেছে একই স্বত্বা হতে 
করছে বসবাস ভিন্ন চেহারা লয়ে 
ভিন্ন ঠাঁই ভিন্ন অবস্থান ভিন্ন ঘরে। 

উত্থান যথা হতে অন্তও হবে 
সবাকার এই মাটির উপর 
করে উড়াউড়ি সাঁঝে আসে ফিরি 
যেমন প্রাণচঞ্চল খেঁচর !  

বেঁচে তাই আছো যতদিন 
করো জীবনের ভরপুর সদ্ব্যবহার 
নির্বাচিত সীমারেখা তব 
যেয়োনা লালসার বশে তা করতে পার। 

বয়ে চলো কুলুকুলু সুরে 
যেমন অনর্গল বয়ে চলে নদী 
জনম হবে স্বার্থক অমর  
জীবনকে জীবন্ত রাখতে পারো যদি । 
                     ২৮-০৭-২০২১

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।