ঈদ-উল-ফিতর ২০২০
* দুই শুন্য আর দুই শুন্যের ঈদ (২০২০) * -আ,ফ,ম, ইকবাল॥ বলো দেখি গেলো কেমন দুই শুন্য আর দুই শুন্যের ঈদ, সোসিয়াল প্লেটফর্ম না থাকলে মিলতো সাড়া স্বজন সুহৃদ ! জন শুন্য যান শুন্য মিত্র শুন্য সকল পথঘাট, মুসল্লি শুন্য মসজিদ গুলো মানব শুন্য ঈদের মাঠ ! নেই কোনও আজ গলাগলি নেইকো ঈদের সম্ভাষণ, ঈদের মাঠে নেইকো কোনো নেতামন্ত্রীর হেভী ভাষন ! মেলায়নি কেউ হাতে হাত নেই সে মায়ার ললাট চুম্বন, কচিকাঁচার নেই জোয়ার নেইকো তাদের করমর্দন ! নেই আজ সে চিরাচরিত প্রার্থী ভিখিরির দীর্ঘ সারি, 'ফিতরা দাও যাকাত দাও সদকা দাও বাবা দয়া করি' ! জুসের কাউন্টার শুন্য পুরো রঙিন পানীয়র নেই ফোয়ারা, মিষ্টি দোকান লাগাম টানা কোথায় সে পারম্পরিক গ্রাহক ধারা? ঘরে ঘরে ঈদের তরে তৈরি কত ঈদের সামান, নেইকো আজ কারো ঘরে অভ্যাগত অথিতি মেহমান ! নতুন রূপে এলো এবার কেমন রে ভাই ঈদ ঘরে, এমন ঈদ হোক না নসীব কোনো কালে আর কারো তরে !...