খোঁজ

তৃতীয় প্রহরে কোথাও যেন আজ
দিগন্ত হুঙ্কারে কোনখানে পড়লো বাজ !
কেঁপে উঠে আসমান থরোথরো চারিধার,
ঝরো ঝরো অঝোর বরষণ সঙ্গে এলো তার ।

পূর্বাকাশে নিয়েছে আশ্রয় পড়ন্ত বেলার সূর্যকিরণ
গহন সায়াহ্নে কাকে যেন করছে বরণ !
বসি বাতায়ন পাশে চেয়ে র‌ই মেঘ-মেদুর আকাশ,
জানিনা কেন দীর্ঘায়িত হয় নির্লিপ্ত প্রশ্বাস ।

তাকাই আনমনে অতৃপ্ত নয়নে প্রকৃতির বর্ণিল রূপ,
না জানি কখন ঘাড়ে মোর পড়ে আরেক বজ্রের কোপ !
ফেরাই গৃহ পানে আঁখি আচমকা চোখাচোখি সঙ্গীনির সাথে,
বাড়ানো একখানা হাত পড়ে এসে মোর হাতে !

ফিরে পাই সম্বিত পুরনো জীবন সঙ্গীত উঠে ফের বেজে,
ছা-পোষা সংসারী উঠে দাড়াই ফের নবীন সংসারি সেজে ।।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।