Posts

Showing posts from November, 2023

'হো বাধাই' ............

'হো বাধাই' .........                            আ, ফ, ম,  ইকবাল॥     বেরিয়ে এসেছে সকল মজদুর   করো অভিনন্দন ভরপুর,   তৈরি তোরণ তৈরি বরণমালা    তারিফ তারিফে কান ঝালাপালা;    ছিল কার ত্রুটি হলোনা তা জানা    কেউ তা আর জানতে চাইবেও না,  তবু  বাজিছে তালি আর তালি  মিডিয়ায় দেখ বাহবা বাহবা খালি;   শ্রমিক ভাইদের কুশল উদ্ধারে  টিআরপি তাদের গেছে কেমন বেড়ে !  অভিনন্দন তাই শ্রমিক ভাই   চিৎকার করে বলো- 'হো বাধাই' !   করেছে মানুষ ভুল, দোষ পাহাড়ের  'আস্তা'র উপর চড়েছে বোঝা পাপের;  তবুতো সেল্ফি লওয়ার হয়েছে সুযোগ  অভিনন্দন ওহে মানবিক দুর্যোগ !     ওই শ্রমিকের নিত্যদিনের লড়াই   শেষ বুঝি হয়ে যাবে ভাই ?    কিসের তবে এত অভিনন্দন   কিসের তারিফ, কিসের 'বাধাই' !                    ৩০-১১-২০২৩।