মানবতার সওগাত।
মানবতার সওগাত ॥ -আ, ফ, ম, ইকবাল॥ আজো ফুটে ধরণীতে শতশত ফুল আজও ধরে ডালে ডালে ফলের মুকুল আজও বয় মৃদু বায়ু চিত্ত করে আকুল মানুষেরই মাঝে শুধু কেন এতো ভুল ! উঠে রবি নিত্য করে আলো পূর্বাকাশ শিশিরের সাথে খেলে কচি দূর্বাঘাস স্বচ্ছ প্রভাত বায়ু করে নির্মল শ্বাস প্রশ্বাস মানুষেরই মাঝে শুধু কেন এতো হা-হুতাশ ! গ্রহ তারা রবি শশী চলে নিজ ছন্দে নীলাকাশে উড়ে পাখি চিত্ত-আনন্দে বিধির বিধান চলমান জগতের রন্ধ্রে রন্ধ্রে মানুষই কেন শুধু জড়িয়ে পরস্পর দ্বন্দ্বে ? কোথা গেল ভালোবাসা প্রেমের বন্ধন নয় কি মানুষ আজ আর মানব-নন্দন না জানি কেমনে হলো এই ছন্দপতন মানুষের লাগি মানুষ আজ করছে ক্রন্দন ! এসো ভাই প্রেমডোরে ধরি হাতে হাত আবাহন করি নব প্রেমময় প্রভাত মানুষ হয় ভাবি মানুষের তরে দিবসরাত রচে যাই মানুষের তরে মানবতার সওগাত ॥ ...