Posts

Showing posts from July, 2021

সংকল্প

   * সংকল্প । *           -আ,ফ,ম,  ইকবাল॥     জীবনটা যে সময়ের মেহমান  নেই কেন ইকবাল সেই ধ্যান  পরতে পরতে ভরপুর প্রেম-  এই হলো তার বাস্তব পরিজ্ঞান।  এই ধরণীর হরেক প্রান্ত  আলোক আশ্বাসে ভরপুর  কে বলেছে জিন্দা লাশ মোরা  জ্যান্ত দেহেই আত্মার অবস্থান-  এটাই তো পারম্পরিক দস্তুর!  যারাই এসেছে করছে বসবাস  এই ভুবন ভুলানো ভূমির 'পরে  এসেছে একই স্বত্বা হতে  করছে বসবাস ভিন্ন চেহারা লয়ে  ভিন্ন ঠাঁই ভিন্ন অবস্থান ভিন্ন ঘরে।  উত্থান যথা হতে অন্তও হবে  সবাকার এই মাটির উপর  করে উড়াউড়ি সাঁঝে আসে ফিরি  যেমন প্রাণচঞ্চল খেঁচর !   বেঁচে তাই আছো যতদিন  করো জীবনের ভরপুর সদ্ব্যবহার  নির্বাচিত সীমারেখা তব  যেয়োনা লালসার বশে তা করতে পার।  বয়ে চলো কুলুকুলু সুরে  যেমন অনর্গল বয়ে চলে নদী  জনম হবে স্বার্থক অমর   জীবনকে জীবন্ত রাখতে পারো যদি ।                      ...

দ্বিপদী

উন্নততর ক্ষণের প্রতীক্ষায়  ক্ষয়ে যাবার আগে জীবনের সার  ধ্যান করে দেখো ইকবাল-   স্মৃতিটুকু আসে ঘুরেফিরে  ক্ষয়ে যাওয়া ক্ষণটুকু নয় কভু আর!

দ্বিপদী

শব্দের জাল নয়, এ যে শুধু বেদনার বন্ধন,  হয় কিছু কবি- করে যারা কালি দিয়ে ক্রন্দন !

দ্বিপদী

আমিই তো সমঝদার- আর সব নাদান,  এই ভ্রম লয়ে করছে পরিভ্রমণ আজকের ইনসান !

দ্বিপদী

হোক মোর যা হবার পড়বেতো তুমি জলে-  হবো আমি বিজয়ী উন্মত্ত শক্তি ও বলে !

অনুভবের রঙ।

অনুভবের রঙ।     সুর আর রাগ নিয়ে যারা সাধনা করেন, তাঁদের কাছে এক একটি প্রহরের রয়েছে এক একটি বিশেষত্ব। কোন প্রহরে কোন রাগ লহরির উচ্চাঙ্গ ছোঁয়া হৃদয় ছুঁয়ে যায়, সেই অনুসারে তাঁরা সুর-সাধনা করে থাকেন।     আমার ভাবনায় অনুভবেরও রয়েছে ভিন্ন ভিন্ন সমসাময়িক রঙ বা বর্ণ। এক এক সময়ে এক একটি অনুভব মনোজগতে এক একটি রঙ ধারণ করে থাকে। কেউ তা বিলীন করে দেয় কেবল অনুভবের সাম্রাজ্যে। কেউ আবার তার প্রকাশ ঘটায় নিজের অভিব্যক্তির মাধ্যমে।     কবিতার জগতে যারা বিচরণ বা পরিভ্রমণ করে থাকেন, নিশ্চিতভাবে তাঁরা নিজেদের অনুভবের রঙকে কালি-কলমের মাধ্যমে রাঙিয়ে তুলতে সক্ষম হন।     অনুভবের রঙ কখনো হয় রামধনুর সপ্তরঙে মোড়া। আবার কখনও তা ভীষন ফিকে, রঙ-বিবর্জিত অতল কৃষ্ণকায়। এই যেমন শিশুর বাৎসল্য মাখা হাসির মধ্যে রয়েছে এক চিরন্তন পাটলবর্ণ, তেমনি মা-বাবার পরিতৃপ্তির চাহনিতে বিরাজ করে এক নৈসর্গিক পরিতৃপ্তির চিরসবুজ অভিব্যক্তি।     এভাবে জীবনের ধাপে ধাপে আমাদের উপলব্ধি আর অনুভবে পরিব্যক্ত হয় আবেগের ভিন্ন ভিন্ন রঙের ধারা। সুখানুভূতির প্রকা...