Posts

Showing posts from August, 2019
       * পরিবর্তন *        -আ,ফ,ম, ইকবাল।। সকল যাত্রা সূচি এবার তৈরি করতে হবে আঁধার রাতে, কথা ছিল যে করবে আলোর বন্দবস্ত- গেছে সে চাঁদ ধরতে ! হয়তো আছে অনেক আরোও আলোকের আশায় পদে পদে খাচ্ছে ধোঁকা, মন্দ কি! তাদের সাথে যুক্ত হলাম আরেক বোকা !  সততা সেই বিশেষণের নাম- যে পথের যাত্রী কেবল তুমি আর আমি । বিপথগামী সাজাতে আমাদের পেছনে লুকিয়ে আছে বিশাল বাহিনী ! বলি তাই- এমন আদালতে সুবিচার হবে কবে ? যেখানে নির্যাতিতের আগে নিগ্রহকারীর সুর হয় চড়া !!                        ০৯-০৮-১৯
তমন্না ছিল কাটাবো খানিকক্ষণ নিভৃত আঁধারে, বিজলীর চমক আজ দেখাচ্ছে আলোক বারেবারে !
খোঁজ তৃতীয় প্রহরে কোথাও যেন আজ দিগন্ত হুঙ্কারে কোনখানে পড়লো বাজ ! কেঁপে উঠে আসমান থরোথরো চারিধার, ঝরো ঝরো অঝোর বরষণ সঙ্গে এলো তার । পূর্বাকাশে নিয়েছে আশ্রয় পড়ন্ত বেলার সূর্যকিরণ গহন সায়াহ্নে কাকে যেন করছে বরণ ! বসি বাতায়ন পাশে চেয়ে র‌ই মেঘ-মেদুর আকাশ, জানিনা কেন দীর্ঘায়িত হয় নির্লিপ্ত প্রশ্বাস । তাকাই আনমনে অতৃপ্ত নয়নে প্রকৃতির বর্ণিল রূপ, না জানি কখন ঘাড়ে মোর পড়ে আরেক বজ্রের কোপ ! ফেরাই গৃহ পানে আঁখি আচমকা চোখাচোখি সঙ্গীনির সাথে, বাড়ানো একখানা হাত পড়ে এসে মোর হাতে ! ফিরে পাই সম্বিত পুরনো জীবন সঙ্গীত উঠে ফের বেজে, ছা-পোষা সংসারী উঠে দাড়াই ফের নবীন সংসারি সেজে ।।

সময়

সময় সময় বাস্তব ভীষন কখনো হাসায় কখনো কাঁদায়, সময় গুরু সবার- পদে পদে কত পাঠ শেখায়। যে বুঝেছে সময়ের মূল্য মঞ্জিলে পৌঁছায় হেসেখেলে, আফসোস হয় সম্বল সময়কে ঠেলেছে যে অবহেলে । আসেনা ফিরে কভু গত হয়েছে যে সময়, এসো, সময়ের করি তাই মূল্যায়ন অনাগত কাল হেন বরবাদ না হয় ।