Posts

Showing posts from May, 2025

মজদুর সঙ্গীত ........

মজদুর সঙ্গীত ..........                                         -আ, ফ, ম, ইকবাল॥                                                     হাফলং।   সুন্দর ধরণী গড়েছি সুন্দর করে আমরা মজদুর,   দিয়েছি জুড়ে হরেক বৃন্তে নিত্য উৎসবের সুর।  প্রতিদিন যত কর্ম করতে হয় সম্পন্ন তোমাদের  চেয় দেখ, সবকিছুতেই রয়েছে পরশ হস্ত আমাদের।   মিশিয়ে আপন ঘর্ম ঝরিয়ে আমাদের শোনিতধারা    গড়ে তুলেছি এই ধরণীকে কুসুমিত পাগলপারা !  খচ্চরের ন্যায় খেটে মরি মোরা প্রতিদিন প্রতিনিয়ত সেই খাটুনির করে ভর শক্ত হয় তোমাদের আসন যত।  মোদের হাতুড়ির ঘায় নবরূপ পায় কঠোর পাথররাজি   তোমাদেরই তরে দিয়েছি গড়ে কত ভগবানের রূপ আজি।  সয়ে যত ক্ষুধা তৃষ্ণা গড়ে তুলেছি নিযুত আবাস  তোমরা তাতে করে বসবাস ফেলছ সুখের নিঃশ্বাস !  আম...